নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের ইন্দ্রশন গ্রামে সাবেক মেয়র মরহুম শামীম আল রাজি ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মরহুম মজিবুর রহমান মুন্টুর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, প্রয়াত শামীম আল রাজি ও মজিবুর রহমান মুন্টুর স্মৃতিকে স্মরণীয় করে রাখা এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।











