নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ব্যবসার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ, অসাধারণ সাংগঠনিক দক্ষতা এবং সবসময় সাধারণ ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে নবাবপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম উজ্জ্বল হোসেন। তিনি চেয়ারম্যান, বি এইচ এল বিল্ডার্স লিঃ।
নবাবপুরের বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের এই জনপ্রিয় নেতা এবার তার মানবিক কাজের স্বীকৃতি পেতে যাচ্ছেন। মানবতার কল্যাণে বিশেষ অবদানের জন্য তাকে ‘মানবতার দেয়াল ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ‘ব্যবসায়ী ও সফল সংগঠক বিশেষ সম্মাননা পুরস্কার ২০২৬’-এর জন্য মনোনীত করা হয়েছে।











